দুলাল পাল- স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকারীকে রাতেই ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। আর আটককারী এলাকাবাসীর নামে দেওয়া হয়েছে অভিযোগ। অভিযোগে জানা গেছে ধামরাইয়ে নান্নার ইউনিয়নের জলসীন গ্রামে এক গৃহ বধূকে পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে পাচাইল গ্রামের পোল্ট্রী ব্যবসায়ী জহিরুল ইসলামের ছেলে জসীম।
বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে গণপিটুনী দেয়। খবর পেয়ে রাতেই ধর্ষণ চেষ্টাকারীর বাবা জহিরুল ইসলাম ভাড়াটিয়া সন্ত্রাসীদের পাঠিয়ে তাকে ছিনিয়ে নেয় এবং এ ব্যপারে থানায় মামলা ও সাংবাদিকদের জানালে গৃহবধূর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকী দেওয়া হয়। এ ব্যপারে জহিরুল ইসলাম জানান, এগুলো ছোট খাট ঘটনা।