× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ডেমরায় দুই শিশুকে ধর্ষণ করতে না পেরে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
ধর্ষণ করতে না পেরে হত্যা

ডেমরায়  নুসরাত জাহান ও ফারিয়া আক্তার নামে দুই শিশুকে ধর্ষণ করতে চেষ্টা করে গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানী। ব্যর্থ হওয়ায় নিজেরা বাঁচতে শ্বাসরোধ করে মেরে ফেলে শিশু দুটিকে।

আজ মঙ্গলবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এই হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ৭ জানুয়ারি ডেমরার কোনাপাড়ায় হজরত শাহজালাল সড়কের একটি ফ্ল্যাট থেকে সাড়ে চার বছর বয়সী নুসরাত জাহান ও পাঁচ বছর বয়সী ফারিয়া আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজিজুল সম্পর্কে মোস্তফার মামাতো ভাই হন। রায় ঘোষণা উপলক্ষে আজ তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এ ঘটনায় নুসরাতের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।

উল্লেখ্য, লিপস্টিক দেওয়ার কথা বলে দুই শিশুকে ফ্ল্যাটে নিয়ে যান দুই আসামি মোস্তফা ও আজিজুল। এর পর নুসরাত ও ফারিয়াকে আসামিরা সাজিয়ে দেন। পরে মোস্তফা ও আজিজুল ইয়াবা সেবন করে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুদের চিৎকারের শব্দ চাপা দিতে আসামিরা সাউন্ডবক্সে জোরে গান চালান।


এ ক্যটাগরির আরো খবর..