× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন 

ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ

admin
হালনাগাদ: শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

জব ডেস্কঃ  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পে’ ৯টি পদে ২৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। ওয়েবসাইটে এ সংক্রান্ত দুটি ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি উপ প্রকল্প পরিচালক পদে দুজনকে নিয়োগ দেবে। প্রার্থীকে স্নাতকোত্তর পাস হতে হবে। সহকারী প্রকল্প পরিচালক পদে ৬৭ জনকে নেয়া হবে। প্রার্থীকে সম্মান/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সহকারী প্রকল্প পরিচালক (আইটি) পদে নেয়া হবে একজনকে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাস্টার ট্রেইনার কাম ফ্যাসিলিটেটর পদে আটজনকে নেয়া হবে। প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে লোক নেয়া হবে একজনকে। প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে। কম্পিউটার অপারেটর পদে ৬৮ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ দেয়া হবে ৯১ জনকে। চাকরি প্রত্যাশীদেরকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

হিসাবরক্ষক পদে লোক নেয়া হবে একজনকে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে দুজনের নিয়োগ হবে। স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আবেদনপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd  থেকে সংগ্রহ করতে হবে।

আবেদন করতে হবে ‘সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ বরাবর। আবেদন পাঠাতে হবে ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৫ম পর্যায় শীর্ষক প্রকল্প, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা’

আবেদনের শেষ সময়: ১৯ এপ্রিল ২০১৮

চাকরির বিজ্ঞপ্তি দুটি দেখার জন্য নিচের লিংক দুটিতে ক্লিক করুন।

নিয়োগ বিজ্ঞপ্তি ১, নিয়োগ বিজ্ঞপ্তি ২


এ ক্যটাগরির আরো খবর..