নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ ধর্ম ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সিলেটে ‘মহালয়া’ সম্মাননা ২০১৯ পেয়েছেন মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবি বহুল প্রচারিত শ্রীগৌরবানী পত্রিকার সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল।
আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট “মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট”র আয়োজনে শহরস্থ শ্রীশ্রী বলরাম জিউড় আখড়ায় এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
পরিষদের সভাপতি শ্রী প্রণব কুমার দেবনাথের সভাপতিত্ত্বে উক্ত সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অধ্যাপক বিজিত চন্দ্র দে, অধ্যাপক প্রশান্ত সাহা প্রমুখ।
উক্ত সংবর্ধনা প্রদানের পূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধর্ম ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এড. কিশোরী পদ দেব শ্যামল ছাড়াও অধ্যাপক ব্রজেন্দ্র কুমার দাশ উক্ত সম্মাননা পান। এছাড়া চারজন রত্নগর্ভা মাকেও ‘মহালয়া’ সম্মাননা প্রদান করা হয়।
এ ক্যটাগরির আরো খবর..