× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

ধর্মের নামে অনাচার সৃষ্টিকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে -ধর্ম প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

 সরকার ইসলাম ও মুসলিম উম্মার কল্যাণে নিবেদিত। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে নানামুখী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে অনেক সহজ ও নিরাপদ করা হয়েছে। বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

          প্রতিমন্ত্রী আজ সিলেট আল-মদীনা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট কর্তৃক তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, ধর্ম মানুষের কল্যাণে কাজ করে। ধর্ম সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই ধর্মের নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে। তাই ধর্মকে ব্যবহার করে কেউ যাতে অনাচার সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

          ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ হোসেন, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..