× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ধর্মের অপব্যবহারের দাপট চলছে দেশজুড়ে

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০২২
ধর্মের অপব্যবহারের দাপট চলছে দেশজুড়ে

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু বলেছেন, হিংসা, বিদ্বেষ চরম অধর্ম। ভয়াবহভাবে ধর্মের অপব্যবহারের দাপট চলছে দেশজুড়ে। সংখ্যালঘুদের ওপর হামলা ও শিক্ষক নির্যাতনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শাস্তি প্রদান করতে হবে। সরকার এবং প্রশাসনের ছায়া থেকে তাদের সরিয়ে দিতে হবে। বর্তমানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিচারহীনতার সংস্কৃতিতে পরিণত হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রী পার্টির উদ্যোগে নড়াইলের দিঘলিয়ার সাহাপাড়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, দোকান-পাট, ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। একইভাবে দেশকে অস্থিতিশীলকারী সকল দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ঢাকার অদূরে সাভারে শিক্ষককে স্ট্যাম্প দিয়ে প্রহার, নড়াইলে শিক্ষককে জুতার মালা পরানো, রাজশাহীতে অধ্যক্ষকে মারধর অতঃপর ক্ষমতার দাপট দেখিয়ে শিক্ষকের জবানিতে অস্বীকার করানো, এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাই শিক্ষকদের সম্মান রক্ষা ও বিপন্নতা প্রতিরোধে আমাদের সকলকে একাত্ম হতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল দে, কানন আরা, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কচি, অশোক ধর, কে জি মহিউদ্দিন বাদল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..