× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

‘ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক শান্তি নষ্টে একটি মহল তৎপর’

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: ইতিহাসবিদরা এই বলে অভিযোগ করেছেন যে, দেশের সামাজিক শান্তি ও ধর্মীয় সহনশীলতা নষ্ট করতে একটি মহল কাজ করছে।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ইতিহাস বিভাগের সম্মিলনীতে তারা এ অভিযোগ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বাঙালির শাশ্বত জীবন আদর্শ বা মূল্যবোধের ওপর বারবার আঘাত আসছে। একটি বিশেষ মহল সামাজিক শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় পারষ্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বিনষ্ট করে দীর্ঘ মিথস্ক্রিয়ার প্রক্রিয়ায় গড়ে ওঠা আমাদের মূল্যবোধ ধ্বংস করতে আজ উদ্যত।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক ড. মুনতাসির মামুন বলেন, ‘বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ, অসহিষ্ণুতা অগণতান্ত্রিক পন্থার প্রতিহত করতে চান তাহলে ইতিহাস অবশ্যই পাঠ্য হতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারি মাদ্রাসায় পড়ানো হচ্ছে মুসলমানদের মধ্যে একমাত্র নেতা মওদুদী। মুসলমানদের একমাত্র প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী। আমাদের শিক্ষা মন্ত্রণালয় হাজার কোটি টাকা খরচ করে এ বিষয় পড়াচ্ছে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, তিনি জঙ্গিবাদের প্রতি শূন্য সহিষ্ণুতা দেখাচ্ছেন। কীভাবে তাহলে আমরা সমন্বিত প্রতিরোধ করতে পারব।’

এ সময় তারা বাংলাদেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদ প্রতিহত করতে ইতিহাস বিভাগের জোরালো ভূমিকা রাখার ওপর জোর দেন।


এ ক্যটাগরির আরো খবর..