ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সমাজের সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদেরকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা এ সময় নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি পূজা মন্দিরে অংশগ্রহণকারী ভক্তদের সাথে কথা বলেন এবং তাদের ধর্মীয় উৎসব পালন শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা তার খোঁজখবর নেন।

উপদেষ্টা বলেন, প্রতিটি পূজামণ্ডপে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সহায়তা ডেস্ক’ চালু করা হয়েছে। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।

জরুরি প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল ফ্রি হটলাইন নাম্বার ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার ১০৯ সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। এছাড়াও সরাসরি কন্ট্রোলরুমের নাম্বার চালু রয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বার: ১০৮১ ৮২১১৭৬৩,  ০১৯২০ ৯৫০১৫২, ০১৭৪ ৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১ চালু থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তথ্য সরবরাহের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে নাগরিকদের সহযোগী ভূমিকা পালনের আহ্বান জানান উপদেষ্টা।

শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সম্পন্ন করতে সমাজে সকল
ধর্ম-বর্ণ গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ধর্ম-বর্ণ গোত্রের সকলে আমরা একসাথে বসবাস করি। সকলে মিলে এ দেশকে আমরা উন্নয়নের পথে  এগিয়ে নিয়ে যাবো। তিনি ঢাকেশ্বরী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনের সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।