ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ শ্রমিকরা

স্টাফ রিপোর্টার: ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ শ্রমিকরা মালিকপক্ষের মজুরি বাড়ানোর আশ্বাসের পর পাঁচ দিন পর।

শনিবার রাতে রাজধানীর দৈনিক বাংলায় শ্রম ভবনে সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত আসে।

শ্রম পরিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব এসএম আশরাফুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘মালিকপক্ষ মজুরি বাড়ানোর আশ্বাস দেয়ায় শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারে রাজি হয়েছেন।’
বৈঠকে শ্রমিকরা তাদের বেতন সর্ব নিম্ন ১০ হাজার টাকা দাবি করলে মালিক পক্ষ নয় হাজার সাত শত পঞ্চাশ টাকা দিতে সম্মতি জানায়। বাকি তিন দফা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।