খ্রিস্টান ধর্মের ধনাঢ্যদের খ্রিস্টান ধর্ম কল্যাণ ট্রাস্টে অনুদান দেয়ার আহ্বান

বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার আছে। সেই সমান অধিকার নিয়েই আপনারা থাকবেন।  ২০০৯ সালে খ্রিস্টান ধর্ম কল্যাণ ট্রাস্টে ৫ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে উল্লেখ করে খ্রিস্টান ধর্মের ধনাঢ্যদের ওই ট্রাস্টে অনুদান দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) গণভবনে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী তাদের নিয়ে কেক কেটে সারা বিশ্বের খ্রিস্টানদের বড় দিনের শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার এটাই স্বপ্ন ছিল। এই বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। যেকোনো ধর্মের উৎসব আয়োজনে সরকার প্রতিবছরই সহযোগিতা করে থাকে। এবারও খ্রিস্টান ধর্মের বড়দিন উপলক্ষে সহযোগিতা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কাজেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে, বিশ্বে একটা মর্যাদার স্থান পাবে, সেটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমাদের মুসলমানরা যেমন ১০০ টাকার মাধ্যমে তার সন্তানদের সম্পত্তি হেবা করে দিতে পারেন, এই সুযোগ খ্রিস্টানদের ছিল না। আমরা আইন করে আপনাদের সন্তানদের ক্ষেত্রে একই টাকায় এ ধরনের সম্পত্তি দেয়ার বিধান করেছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।