সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 
যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্রক্ষরাজপুর বাজার কমিটির আয়োজনে শুক্রবার বিকালে সদরের ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শেষে ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রশিদ সরদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন, ব্রক্ষরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ-সম্পাদক শেখ বাদশা, সহ-সভাপতি মো: মনিরুল ইসলাম,  আব্দুল্লাহ আল মামুন, দিদারুল ইসলাম, শহিদুল ইসলাম সহ আরো অনেকে।
উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সাতক্ষীরা বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করায় উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বক্তব্য বলেন,  ঘোড়দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের অন্যতম ধারক ও বাহক। অতীতে গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের বিনোদনের অন্যতম খোরাক। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের কাছে অজানা এক স্মৃতি কথার উপাত্ত  ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জূয়াসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক বিনোদন বান্ধব আয়োজন।   ঘোড়দৌড় প্রতিযোগিতায় কুষ্টিয়া,কয়রা,খুলনা,
থেকে ১৪টি ঘোড়া অংশ গ্রহণ করে। এর মধ্যে কয়রা থেকে ‘মাথা খারাপ’ ঘোড়া প্রথম স্থান হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।