ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর এলাকায় গড়াই ও মধুমতি নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে দ্রæত গতিতে। প্রতিদিন প্রায় শতাধিক শ্রমিক কাজ করছেন ভাঙ্গন কবলিত স্থানে। গড়াই ও মধুমতি নদীর ধারে জিও ব্যাগ প্রস্তুতির খবরে আনন্দ উচ্ছ¡াসে দিন কাটাচ্ছেন বাঁধের আশপাশের বাসিন্দারা।
নদীর কুলের ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। ভিটেবাড়ি’ সহ বেঁচে থাকার শেষ অবলম্বন টুকু রক্ষায় প্রধান উপদেষ্ঠা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কামারখালী, রাজধরপুর, ফুলবাড়ী, গন্ধখালী এবং সালামতপুর গ্রামের হাজারো মানুষ। প্রতিদিন কাজ দেখার জন্য শত শত মানুষ নদীর পাড়ে ভীড় করেন। আগামী বর্ষার আগেই স্থায়ী ভাঙ্গনরোধে বøক স্থাপনের দাবি জানিয়েছন তারা।
সরেজমিনে কামারখালী ইউনিয়নের রাজধরপুর এলাকায় গিয়ে দেখা যায়, গড়াই ও মধুমদি নদীর ভাঙ্গন রোধ রক্ষার্থে অনেক জন শ্রমিক কাজ করছে। কেই বালু দিয়ে জিও ব্যাগে ভরছে, কেউ ব্যাগ সেলাই করছে। কেই ওজন ঠিক করছেন। আর এই কাজের তদারকি করছেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের বোয়ালমারী অফিসের কর্মকর্তাগণ। এছাড়াও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্স এর সদস্যরাও নিয়মিত কাজের গুনগত মান ঠিক রাখতে তদারকি করছেন। জিও ব্যাগে বালু ভরে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ পরিদর্শনে আসেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের বোয়ালমারী শাখার কর্মকর্তাগন ।
কাজের তদারকিতে থেকে পানি উন্নয়ন বোর্ডের বোয়ালমারী শাখার কার্য সহকারী মামুন হোসেন সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে। এখানে কোন অনিয়ম হচ্ছে না। প্রতিটি ব্যাগে ২০০ কেজি বালু থাকবে। জিও ব্যাগে ২০০ কেজির কম বালু থাকলে, তা পুনরায় বালু দিয়ে পুরণ করে দেই। এখানে ফাঁকি দিয়ে কাজ করা যাবেনা। ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে কোনো রকম ফাঁকি দিতে না পারে সে জন্য সব সময়ের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, স্থানীয় জনগন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্স এর সদস্যরা সবসময় খেয়াল রাখছে। নির্মাণকারী প্রতিষ্ঠান কাজের গুণগত মান বজায় রেখে কাজ করছে।
ভাঙ্গন কবলিত এলাকার কাজ সম্পর্কে স্থানীয় রোকন মিয়া বলেন, চলতি অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড কামারখালী ইউনিয়ন বীরম্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এলাকায় গড়াই ও মধুমতি নদী ভাঙ্গন এলাকয় জিও ব্যাগ ডাম্পিং কাজ করছে। দ্রæত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে। কাজের গুনগতমানও ভাল। তবে আরও অন্য ভাঙ্গন কবলিত এলাকায়ও নদী ভাঙ্গন রোধে কাজ চলছে । এ সময় সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




