উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ: নবীগঞ্জ শহরেরগুরুত্বপূর্ন এলাকা কলেজ রোডের টেকাদিঘী অটো রাইস মিলের বয়লার এর চুলা বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।
গতকাল বুধবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইচ ও বয়লার মিল এ ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকালে নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইস মিলের বয়লার এর চুলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আরো ৫ জন। বিকট শব্দে আতংকিত হয়ে যান পুরো শহরের মানুষ।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর মর্গে প্রেরণ করা হয়েছে। বয়লারের চুলায় কোন ত্রæটির কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।


