× Banner
সর্বশেষ
বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার

অনলাইন ডেস্ক

দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি: দ্রব্যমূল্য, গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন-সমাবেশ করা হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের উন্নয়নে অনেক সাফল্য অর্জন করলেও এ সরকারের সময় বার বার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, একাধিকবার গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে অসহায়-দরিদ্র মানুষ আরো অসহায় ও দরিদ্র হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সকল শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। যা সরকারের জন্য মঙ্গলজনক হবে না। বক্তারা নিত্যপ্রয়োজীয় পণ্য, তেল ও গ্যাসসহ সকল পণ্যের দাম কমিয়ে আনার দাবী জানিয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, এনপিপি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. কামাল পাশা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আশরাফ উদ্দিন, জেলা শাখার আহ্বায়ক আক্তার হামিদ, সদস্য সচিব আলী মর্তুজা ও ইফতেখার উদ্দিন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..