× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডেস্ক

দ্বিতীয় লেগে জয়ের লক্ষ্যে নয়জন স্ট্রাইকার নিয়ে খেলতে চান গার্দিওলা!

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
pep gardiwala

গতকাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচে লিপজিগের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। পরের লেগে লিপজিগকে বিদায় করতে প্রয়োজনে নয়জন স্ট্রাইকার নিয়ে মাঠে নামবে সিটি, কাল ম্যাচ শেষে অনেকটা মজা করেই এই মন্তব্য করেছেন সিটি বস পেপ গার্দিওলা।

আগে তিন বছর জার্মান দল বায়ার্ন  মিউনিখের  কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গার্দিওলা। সে কারনেই জার্মান দলগুলোর সম্পর্কে তার অতীত ধারনা আছে। জার্মান দলটির গতির কাছেই আজ পরাস্ত হয়েছে সিটি, এমন মন্তব্য গার্দিওলা করেছেন। সিটি বস বলেন , ‘আমি এখানে ৪-৩ গোলে হারতে আসিনি। ম্যানচেস্টারে ম্যাচটি আরো বেশী আকর্ষনীয় হবে।

লিপজিগ আজ আমাদের থেকে ভাল খেলেছে। যে দলটিতে অনেক বেশী পরিবর্তণ হয়েছে তেমন একটি দলের সাথে খেলাটা সবসময়ই কঠিন। তাদের দলে যে গতি আছে আমাদের মধ্যে সেটা নেই।’ গার্দিওলা আরো বলেন, ‘এমনো হতে পারে ফিরতি লেগে আমি নয়জন স্ট্রাইকার নিয়ে মাঠে নেমেছি। আমার এই দেশে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। আমি লিপজিগ সম্পর্কে জানি। ম্যাচটা সত্যিই অসাধারন ছিল। মানুষ যদি এটা পছন্দ না করে থাকে তবে সেটা তাদের ব্যপার।

সব লিগের সব দলই শক্তিশালী। সে কারনেই এক সময় লিগের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা সহজ হলেও বর্তমানে সেটাও কঠিন হয়ে গেছে। প্রতিটি ম্যাচই এখানে প্রতিদ্বন্দিতাপুর্ন হয়ে থাকে।’


এ ক্যটাগরির আরো খবর..