× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

দ্বিতীয় বিয়ে করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১১ জুন, ২০২১

দ্বিতীয় বিয়ে করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (৬৫)। শনিবার (৫ জুন) ইসলামী শরিয়াহ ও সরকারি আইন অনুসরণ করে শাম্মী আকতার মনিকে (৪২) বিয়ে করেছেন।

শাম্মী আকতারের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন। শনিবার (৫ জুন) বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

শুক্রবার (১১ জুন) সকালে বিয়ের বিষয়টি গণমাধ্যমের কাছে শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১০ জুন) রেলমন্ত্রী বিয়ে করবেন- এমনই খবর গণমাধ্যমে প্রচার হতে থাকে। আর এ বিষয়টি রেলমন্ত্রী নিজেই নিশ্চিত করেন বিভিন্ন গণমাধ্যমে। বিয়ের সংবাদটি প্রকাশ হওয়ার পরদিন শুক্রবার খবর এলো শনিবার (৫ জুন) বিয়ে করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) লাইনম্যান পদে চাকরির সুবাদে ক’বছর আগে বিরামপুর আসেন আব্দুর রহিম। সেখানেই থেকে যান তারা। এরপর বিরামপুরের নতুন বাজার এলাকায় জমি কিনে ঘর-বাড়ি করে স্থায়ী হন।

শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে লেখাপড়া শেষ করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছেন। ২০ দিন আগে আইনি বিষয়ে পরামর্শ নেয়ার জন্য রেলমন্ত্রীর কাছে যান আমার বোন। সেখানে আমার বোনকে পছন্দ হয় মন্ত্রীর। ৫ জুন পারিবারিকভাবে আমার বোনের উত্তরার বাসায় বিয়ে সম্পন্ন হয় তাদের। এসময় বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী এবং কনে পক্ষে আমি ও আমার ভাই।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা তিনজনই বিবাহিত। ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন রেলমন্ত্রী। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হন নূরুল ইসলাম সুজন।

 


এ ক্যটাগরির আরো খবর..