দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মেদ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছিল টাইগাররা। করোনা পরবর্তী ক্রিকেটে ফিরে ছয় উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা।

দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে পেসার চেমার হোল্ডারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার কিওর্ন ওটলে।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল 

সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, জেসন মোহাম্মেদ (অধিনায়ক), কাইল মায়ের্স, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলঝারি জোসেফ, আকিয়াল হোসেইন ও কিওর্ন ওটলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।