× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

দ্বিতীয় বার বাল্য বিয়ে করতে গিয়ে প্রবাসীকে গুনতে হলো বড় অংকের জরিমানা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ জুন, ২০২৫
বাল্যবধূর বাস

বাল্য বিয়ে করতে গিয়ে শাহীন হাওলাদার নামের এক সিঙ্গাপুর প্রবাসীকে ৮০ হাজার টাকা জরিমানার অর্থ গুনতে হয়েছে। তবে প্রবাসী বিবেচনায় জরিমানার অর্থ মিটিয়েই সাজা থেকে রক্ষা পেয়েছেন ওই প্রবাসী।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের। প্রবাসী শাহিন উপজেলার পূর্ব কটকস্থল গ্রামের… ছেলে। সে দীর্ঘদিন যাবত সিঙ্গাপুর থাকার পর অতি সম্প্রীতি দেশে এসেছেন।

শনিবার দুপুরে (১৪ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার টিকাসার গ্রামের ১৫ বছরের এক কিশোরীর বাল্যবিয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট চালিয়ে বর শাহীনকে ৫০ হাজার টাকা ও কনের বাবা মোসলেম সরদারকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ছাড়াও কনেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

তিনি আরও বলেন, গত ২০ দিন আগেও প্রবাসী শাহীন অন্য এক জায়গায় বাল্যবিয়ে করতে গিয়ে আটক হয়েছিলেন। সে সময় প্রবাসী বিবেচনায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..