দোয়ারায় মেরিট কেয়ার একাডেমিতে যুক্তরাজ্য প্রবাসিদের সংবর্ধনা

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::  দোয়ারাবাজারে যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

গত মঙ্গলবার ১৬জানুয়ারি পান্ডারগাঁও ইউয়িনের শ্রীপুর বাজারে মেরিট কেয়ার একাডেমির উদ্যোগে প্রিন্সিপাল সফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল জাবরুল আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার চীফ এডভাইজার আলহাজ্ব মোহাম্মদ নূর বক্স।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পরিষদের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব হেলাল উদ্দিন, সহকারি সেক্রেটারি আতাউর রহমান, যুগ্ম-সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ কয়ছর খান, মেরিট কেয়ার একাডেমির পরিচালনা কমিটির সদস্য গ্রীস প্রবাসি হাফেজ মাওলানা সফিকুল ইসলাম, সৌদি আরব প্রবাসি মিরাস উদ্দিন মুরাদ, বালাগঞ্জ পরিসংখ্যান ব্যুরো অফিস সহকারি মোশাহিদ আল- মামুন, দোয়ারা পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদুয়ানূর রহমান আঙ্গুর, সহকারি শিক্ষক রিয়াজ উদ্দিন, আব্দুল কদ্দুছ রনি, পারভিন বেগম, রোজিনা আক্তার, রাজিব সূত্রধর।

সভায় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগি অলিউর রহমান, আবিদ আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছমির আলী, হাবিবুর রহমান মেম্বার, ডাক্তার আব্দুস ছোবহান, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজ উদ্দিন, নূর ইসলাম নূরী, অভিভাবক আব্দুল হক, শহিদ আলী, আব্দুস শুকুর, শফিক উদ্দিন, খালেদ হোসেন, জুনেল আহমদ, নাজমুল হাসান, রশিক আহমদ, বাছির মিয়া, আক্কল আলী প্রমূখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, মেরিট কেয়ার একাডেমির সহকারি শিক্ষক আব্দুল কাইয়ূম। সভার শুরুতে পবিত্র ক্বোরআন থেকে অভিভাবক হাফেজ হাবিবুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।