× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিউজ ডেস্ক

‘দোহা প্রোগ্রাম অব অ্যাকশন’ অর্জনে আন্তর্জাতিক সংহতি ও অংশীদারিত্ব প্রয়োজন -রাবাব ফাতিমা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Ambassador-Rabab-Fatima.jpg

“স্বল্পোন্নত দেশগুলোর জন্য ‘দোহা প্রোগ্রাম অব অ্যাকশন (ডিপিওএ)’ এর সফল বাস্তবায়নে আন্তর্জাতিক সংহতি ও অংশীদারিত্ব প্রয়োজন”। গতকাল জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৫ম জাতিসংঘ এলডিসি সম্মেলন এর প্রথম পর্বে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

এলডিসি-৫ কনফারেন্স এর প্রস্তুতি পর্বে রাষ্ট্রদূত ফাতিমা ও জাতিসংঘে নিযুক্ত কানাডার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত বব রে যৌথভাবে সভাপতিত্ব করেন। তিনি কোভিড-১৯ অতিমারির ভয়াবহতা এবং এর মোকাবিলা ও সাড়াদানের ক্ষেত্রে অসমতার চিত্র তুলে ধরেন এবং ডিপিওএ গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রসমুহের প্রতিশ্রুতি ও সংহতির জন্য ধন্যবাদ জানান।

ডিপিওএ -এর প্রক্রিয়া বাস্তবায়নকালে আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাসমূহের অব্যাহতভাবে সংশ্লিষ্ট থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত ফাতিমা। এক্ষেত্রে জাতিসংঘের সংস্থা, তহবিল ও কর্মসূচিসমূহ ডিপিওএ-কে কৌশলগত পরিকল্পনায় সন্নিবেশনে এবং এলডিসির দেশগুলোর বাস্তবতা ও চাহিদার বিবেচনা উন্নয়নে জাতিসংঘের প্রভাব কাজে লাগাতে গুরুত্বারোপ করেন।

সভার শুরুতেই কাতারের উপপ্রধানমন্ত্রী সেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এলডিসি-৫ সম্মেলনের সভাপতি নির্বাচিত হন।

বৈঠকে আরো বক্তব্য রাখেন স্বল্পোন্নত দেশগুলোর বৈশ্বিক সভাপতি মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাজ চাকভেরা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। অনুষ্ঠানে জাতিসংঘের উল্লেখযোগ্য সংখ্যক সদস্যরাষ্ট্রের প্রতিনিধি বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..