× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দোল পূর্ণিমায় বন্ধ বেনাপোলে আমদানি-রফতানি

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

বেনাপোল প্রতিনিধি:ওপারে দোলযাত্রা বা দোল পূর্ণিমার ছুটি থাকায় বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে ভারতের পেট্রাপোল বন্দর ও কাষ্টমসের কাজকর্ম।

ওপারে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল।
বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈঞব উৎসব। বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে হোলি উৎসব হয়ে থাকে।

এই উৎসবের কারনে আমদানি-রফতানি সংক্রান্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় গেছেন। ফলে মঙ্গলবার দুপুরের পর থেকেই সকল কাজে ভাটা পড়েছে। বুধবার এ পথে কোনো আমদানি-রফতানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে চলবে আমদানি-রফতানি।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ভারতে হোলি উৎসবের ছুটির জন্য বুধবার বেনাপোল-পেট্রাপোল পথে কোনো আমদানি-রফতানি হচ্ছে না। আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতে কোন বাধা নেই


এ ক্যটাগরির আরো খবর..