দৈনিক সিলেট বাণী সম্পাদকের ইন্তেকালে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোক

দৈনিক সিলেট বাণীর সম্পাদক, সিলেটের প্রবীণ সাংবাদিক আরহাজ্ব জাহিরুল হক চৌধুরী আর নেই। সোমবার রাত ১টা ৫ মিনিটের সময় তিনি নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না — রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২)। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ মঙ্গলবার বাদ যোহর নগরীর নয়াসড়ক মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মানীক পীর (রহ.) গোরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে জাহিরুল হক চৌধুরী বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মরহুমের ছেলে ওবায়দুল হক চৌধুরী জানান, তার পিতা হার্টের সমস্যাসহ নানা সমস্যায় ভুগছিলেন। লিভারের সমস্যার কারণে রোববার তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়। এর মধ্যে রাত ১টা ৫ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে, সিলেট প্রেসক্লাবের প্রবীণ সদস্য আলহাজ্ব জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব নের্তৃবৃন্দ। ক্লাবের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ- সভাপতি আজিজ খান, সেক্রেটারি জাহিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাকিল আহমদ , কোষাধ্যক্ষ বদরুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম। তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।