উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দীর্ঘদিন পর দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যু হলো।
এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত একদিনে দেশে মোট ৩৭ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।