× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পিঁ আই ডি

দেশ ও জনগণের কল্যাণে আগামি প্রজন্মকে নিবেদিত হতে হবে -পার্বত্য প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
প্রজন্মকে নিবেদিত হতে হবে

সারা দুনিয়া এখন প্রযুক্তি নির্ভর। আমাদের ভবিষ্যত প্রজন্মই আমাদের হাতিয়ার, আমাদের সম্পদ। বিজ্ঞানমনস্ক এ প্রজন্মই আগামিতে দেশ পরিচালনা করবে। দেশ ও জনগণের কল্যাণে আগামি প্রজন্মকে নিবেদিত হতে হবে। দেশে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনসহ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আজ দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিত ছাত্র-ছাত্রী ও সুধিজনদের উদ্দেশে এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, নিজেকে একজন যোগ্য, দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, যার যার জায়গা থেকে প্রত্যেকের কর্মদক্ষতা ও দেশপ্রেমই গড়ে তুলতে পারে স্মার্ট বাংলাদেশ। তিনি ছাত্র-ছাত্রীদের বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইংরেজি ভাষা শিখার পাশাপাশি চীনা, জাপানি, কোরিয়ান, ফ্রান্স, জার্মানি ভাষা শেখার তাগিদা দেন। তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়ে অন্যদের চেয়ে কোনো অংশে পেছনে নেই।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীদের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তির বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে খুঁটিনাটি জানতে চান।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পুলিশ সুপার পিপিএম(বার) মুক্তা ধর, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..