× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

দেশে ৬১টি অর্থনৈতিক জোনে উন্নয়ন পরিকল্পনা সরকারের: শিল্পমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধিঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকার দেশে ৬১টি অর্থনৈতিক জোন করে উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে ।অর্থনৈতিক জোনগুলাতে শিল্প কারখানা গড়ে উঠবে। দক্ষিণাঞ্চলে পায়রা বন্দকে ঘিরে যেসকল শিল্প কারখানা গড়ে উঠবে, তার জন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকের প্রয়োজন। তাই কারিগরি শিক্ষার প্রতিও গুরুত্ব দিয়েছে এ সরকার। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এশিয়ার উন্নয়নের লক্ষ্যমাত্রার দিক থেকে এগিয়ে থাকার দুইটি দেশের মধ্যে আমাদের দেশ জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ রাস্ট্র পরিচালনার জন্যই এগুলো সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।

ঝালকাঠি নলছিটি পৌরসভা এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের লক্ষ্যে নান্দিকাঠিতে বসানো সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় শুক্রবার সকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী মো: বাদশা মিয়া। এসময় বরিশাল বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর উপস্থিত ছিলেন। এর পূর্বে শিল্পমন্ত্রী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্ধোধন করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..