× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন চমকপ্রদ সব সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না – সমাজকল্যাণ মন্ত্রী সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে স্থায়ী হতে যাচ্ছে রুমি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ‘মাটি হবো মাটি’ গানটি দিয়ে শ্রোতামহলে ভালো জনপ্রিয়তা লাভ করেন রুমী। এর বাইরেও তার গাওয়া বেশ কিছু গান প্রশংসিত হয়। তার পর পরই প্রকাশ পায় রুমির প্রথম একক অ্যালবাম ‘তার ছেঁড়া’।

এ অ্যালবামের কিছুদিন পরই আমেরিকায় পাড়ি জমান তিনি। এরপর থেকে নিয়মিত গেয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন অনুষ্ঠানে। সেখানেই স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান আরশীকে নিয়ে থেকেছেন তিনি।

তবে সম্প্রতি পরিবার নিয়ে আবার দেশে স্থায়ীভাবে থাকা শুরু করেছেন রুমি। আর সিদ্ধান্ত নিয়েছেন নিয়মিত গান করার। তারই ধারাবাহিকতায় রুমি কাজ শুরু করেছেন কয়েকটি গানের। এ গানগুলো হলো ‘শের এ খোদা’, ‘আগে জানতে তোর ভাঙা নৌকায় চড়তাম না’ ও ‘বাতাস লাইগাছে যার অন্তরে’। অডিও-ভিডিও দুই আকারে প্রকাশ করবেন তিনি এ গানগুলো। এখন এ গানগুলোর সংগীতায়োজনে তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন রুমি। এদিকে বন্ধুদের নিয়ে একটি গানের দল তৈরির পরিকল্পনাও করেছেন এ শিল্পী। নাম ঠিক করেছেন ‘রুমি অ্যান্ড ফ্রেন্ডস’।

এর বাইরে উত্তরাঞ্চলের ফোক গান নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে বেশকিছু গান সংগ্রহ করেছেন। শিগগিরই এ গানগুলোর রেকর্ডিংয়েও বসে যাবেন। এ বিষয়ে রুমি বলেন, অনেক ভালো লাগছে দেশে স্থায়ী হতে যাচ্ছি বলে। এখন পরিবার নিয়ে দেশে থাকবো, নিজের মতো করে গান করবো। যে অপূর্ণতাটা ছিল এতদিন, সেটা দূর করবো। নিজের মনের মতো কিছু গান নিয়ে কাজ করতে চাই। আশা করছি নতুন বছরেই সেগুলো শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো।


এ ক্যটাগরির আরো খবর..