× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

আগামী ৩দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

Dutta
হালনাগাদ: রবিবার, ১৮ জুলাই, ২০২১
বজ্রসহ বৃষ্টি

আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসের শুরু থেকে মৌসুমি বায়ু কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। এক সপ্তাহ ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হয়নি।

শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়তে থাকে। রাজধানীর আকাশে দুপুরের পর থেকে মেঘের আনাগোনা বেড়ে গেলেও বৃষ্টি হয়েছে মাত্র চার মিলিমিটার। আর দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ১৫৩ মিলিমিটার।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল  বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..