× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পিআইডি

দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে -স্বরাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
274160-2

জনগণের ভোটে নির্বাচিত হতে না পেরে চক্রান্তকারীরা নানা ধরনের বানোয়াট ও অসত্য কথা প্রচার করছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত শোকদিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মানবাধিকার সংস্থার ৭৬ জন গুম হয়ে গেছে বলে একটি তালিকা দিয়েছে। তিনি দাবি করেন, সরকার নয়, বরং ওই ব্যক্তিরাই নিজেদেরকে গুম করেছেন।

এরই মধ্যে ১০ জনকে খুঁজে পাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাকিদেরকেও খোঁজা হচ্ছে। ৩৫ জনের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তারা আইনি প্রক্রিয়ায় শাস্তির ভয়ে পালিয়ে থাকতে পারেন।

কোনো ধরনের গুম, খুন হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। শোক দিবসের এই আলোচনায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জাতির পিতার হত্যাকাণ্ডের যারা কুশীলব, তাদের চেহারাও এখন সবার সামনে আসতে শুরু করেছে।

এদিকে, গত কয়েক দিনের নানা আলোচনা আর গুঞ্জনের মধ্যেই স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ।   জাতিসংঘের পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলনে যোগ দেবেন তিনি। র‍্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়েন আইজিপি। যার ফলে ৩১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই দিনের এই সম্মেলনে শেষ পর্যন্ত তিনি যোগ দিতে পারবেন কিনা, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছিল।

এদিকে, একদিন আগেই এই সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির সফরে এবার নিউ ইয়র্কে ভিন্ন চিত্র। বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী ও নাগরিক সমাজের পক্ষ থেকে অভ্যর্থনা জানাতে বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

এদিকে একটি মানবাধিকার সংস্থার ব্যানারে প্রবাসী বাংলাদেশিদের একটি দল জাতিসংঘের সামনে প্রতিবাদ জানাবে, এমন খবর পেয়ে, সেখানে শান্তি সমাবেশ করে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শান্তি সমাবেশে নিউ ইয়র্ক ছাড়াও আশপাশের স্টেট থেকেও প্রবাসীরা যোগ দেন। অন্যদিকে পহেলা সেপ্টেম্বর সন্ধ্যায় আইজিপি বেনজীর আহমেদকে নিউ ইয়র্কে সংবর্ধনাও দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..