দেশে নতুন করে ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন

দেশে নতুন করে ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন

আজ গণভবন থেকে যুক্ত হয়ে দেশে নতুন করে ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রি। এ সময় তিনি নির্দেশ দেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা রেখে প্রতিটি ভবন নির্মাণের।

শেখ হাসিনা বলেছেন, প্রতিটি স্থাপনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। সেভাবেই বিল্ডিং স্থাপনা তৈরি করতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই অগ্নিনির্বাপণের মহড়া করতে হবে, যাতে সবাই সচেতন থাকতে পারে।

এ নিয়ে দেশে মোট ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়ালো ৪৯৬ টি।

নতুন ৪০টি ফায়ার স্টেশন হলো- টাঙ্গাইলের ঘাটাইল ফায়ার স্টেশন, মানিকগঞ্জের সিঙ্গাইর, দৌলতপুর ও সাটুরিয়া ফায়ার স্টেশন, গাজীপুরের কাপাসিয়া, মুন্সীগঞ্জ সদর (পুনর্নির্মাণ) ও সিরাজদিখান, মাগুরা সদর (পুনর্নির্মাণ), কিশোরগঞ্জের নিকলী স্থল কাম-নদী, ঢাকার কল্যাণপুর, জামালপুর সদর ও সরিষাবাড়ী (পুনর্নির্মাণ), যশোর সদর ও ঝিকরগাছা (পুনর্নির্মাণ), যশোর সেনানিবাস, যশোরের চৌগাছা ও কেশবপুর, বাগেরহাটের মোল্লাহাট, ফরিদপুর সদর (পুনর্নির্মাণ), চাঁদপুরের ফরিদগঞ্জ, খাগড়াছড়ির পানছড়ি, সুনামগঞ্জের দোয়ারাবাজার, কিশোরগঞ্জের ইটনা, অষ্টগ্রাম, হোসেনপুর, মিঠামইন ও পাকুন্দিয়া, মেহেরপুরের মুজিবনগর, রাজবাড়ীর কালুখালী, সাতক্ষীরার দেবহাটা, নোয়াখালীর কবিরহাট, বিবাড়ীয়ার বিজয়নগর, বান্দরবানের থানচি ও রামু, খুলনার দাকোপ ও বটিয়াঘাটা, হবিগঞ্জের চুনারুঘাট, নেত্রকোনার পূর্বধলা, ময়মনসিংহের গৌরীপুর এবং মাদারীপুরের কালকিনি ফায়ার স্টেশন।

ট্যাগ অষ্টগ্রামউদ্বোধনকরে ৪০টিকিশোরগঞ্জের ইটনাকিশোরগঞ্জের নিকলী স্থল কাম-নদীখাগড়াছড়ির পানছড়িগাজীপুরের কাপাসিয়াচাঁদপুরের ফরিদগঞ্জজামালপুর সদর ও সরিষাবাড়ী (পুনর্নির্মাণ)টাঙ্গাইলের ঘাটাইল ফায়ার স্টেশনঢাকার কল্যাণপুরদেশেদৌলতপুর ও সাটুরিয়া ফায়ার স্টেশননতুননোয়াখালীর কবিরহাটফরিদপুর সদর (পুনর্নির্মাণ)ফায়ার স্টেশনেরফায়ার স্টেশনের উদ্বোধনবাগেরহাটের মোল্লাহাটবান্দরবানের থানচিবিবাড়ীয়ার বিজয়নগরমাগুরা সদর (পুনর্নির্মাণ)মানিকগঞ্জের সিঙ্গাইরমিঠামইন ও পাকুন্দিয়ামুন্সীগঞ্জ সদর (পুনর্নির্মাণ) ও সিরাজদিখানমেহেরপুরের মুজিবনগরযশোর সদর ও ঝিকরগাছা (পুনর্নির্মাণ)যশোর সেনানিবাসযশোরের চৌগাছা ও কেশবপুররাজবাড়ীর কালুখালীসাতক্ষীরার দেবহাটাসুনামগঞ্জের দোয়ারাবাজারহোসেনপুর

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।