× Banner
সর্বশেষ
গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার

ডেস্ক

দেশে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ২০ হাজার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
দেশে ডেঙ্গু আক্রান্ত

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৯৭ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১১৩ জন।

৬২.২ শতাংশ পুরুষ এবং ৩৭.৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ৫৪.৯ শতাংশ নারী ও ৪৫.১ শতাংশ পুরুষ।

এদিকে, মঙ্গলবার তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৭২ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৪.২ শতাংশ ও নারী ৩৫.৮ শতাংশ।

হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২, ঢাকা উত্তর সিটিতে ১৮৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, খুলনা বিভাগে ৭২ ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ২৫ এবং রংপুর বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..