দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮৫ জন। এ পর্যন্ত মোট ২৮ হাজার ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৩৮৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত শনিবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিন করোনা শনাক্ত হয়েছিল ১৭৮ জনের।
এর আগে রোববার (১২ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়, শনাক্ত হয় ৩২৯ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছর ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।