× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক

দেশে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়

জাতিগত বিভেদ সৃষ্টি নয়, সবার আগে আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশি। রাষ্ট্র একজন মুসলমানকে যে অধিকার দেবে, একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানও সেই একই অধিকার ভোগ করবেন। এই দেশে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়। বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাস্থ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয়, শহীদ জিয়ার জিয়ার দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশি। সবার আগে আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়; এটি আমাদের জাতির জন্য দিকনির্দেশনা।

নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন—আসন্ন শারদীয় দুর্গাপূজায় সকলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের।

আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেদুল ইসলাম টিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম বাহার, বাংলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ইভান রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা রুমোন ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..