করোনায় ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৮৩৮ জনে।। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯২ জন। মোট রোগী শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।