× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

পিআইডি

দেশের ৪১৯ টি উপজেলায় অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় ভরতুকি মূল্যে চাল বিক্রি শুরু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বন্যায় চাল বিতরণ

চালের বাজারমূল্য স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ থেকে দেশের ৪১৯টি উপজেলায় দৈনিক ১ মে.টন করে চাল প্রতি কেজি ৩০ টাকা দরে অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, ইতোপূর্বের ওএমএস (সাধারণ) কর্মসূচি যথানিয়মে চলমান রয়েছে। অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে। ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে বর্তমানে সারাদেশের ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১ টি কেন্দ্রে দৈনিক ১ হাজার ৪১৭ দশমিক ৫ মে.টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১ হাজার ১৭৫ মে. টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভরতুকি মূল্যে বিক্রি করা হয়।

পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও ইদানিং দেশের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সরু চালের বাজার দর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ সকল এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। তবে মাঝারি ও মোটা চালের বাজার দর স্থিতিশীল রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..