× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ডেস্ক

দেশের ১২টি জেলায় বন্যার সম্ভবনা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে দেশের ১২টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার বন্য পরিস্থিতির পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, তিস্তা নদীর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী দুই দিনে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্রগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও এই সময়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এসময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

এর কারণে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলোর ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকা ভারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে কমপক্ষে আগামী ৩ দিন (শনিবার পর্যন্ত)।


এ ক্যটাগরির আরো খবর..