দেশের স্বার্থ বিচেনায় যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের জোট ‘কোয়াড’-এ বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্তN নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং আগ বাড়িয়ে কথা বলেছেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সোমবার কোয়াডে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশকে সতর্ক করে চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, এ ধরনের এ ধরনের ছোট গোষ্ঠী বা ক্লাবে যুক্ত হওয়াটা ভালো না।
বাংলাদেশ এতে যুক্ত হলে তা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট খারাপ করবে।