× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

পিআইডি

দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
গণভোট অত্যন্ত জরুরি

        সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেনগণভোটের কোনো রাজনৈতিক পরিচয় নেইতবে দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি।

        আজ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

        শারমীন এস মুরশিদ বলেনপৃথিবীর কোথাও একসাথে ভোট ও গণভোট নেওয়ার নজির নেইএটি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে গণভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে। তিনি বলেনদুর্নীতি এবং নারী নির্যাতন প্রতিরোধে গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেইআর সেই গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম হাতিয়ার হলো গণভোট।

        উপদেষ্টা বলেনরাষ্ট্রের জন্য একটি স্থায়ী কাঠামো প্রয়োজনযার মাধ্যমে মানুষ চিরদিনের জন্য সুবিচার নিশ্চিত করতে পারে। গণভোট সেই স্থায়ী কাঠামো বাস্তবায়নের মূল মাধ্যম। তাই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করে ভবিষ্যতের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন১৯৭১ সালের তরুণ ও ২০২৪ সালের তরুণরা একই সুতায় গাঁথাতারা অবিচ্ছেদ্য অংশ। এই দুটি আন্দোলনেই তরুণ ও নারীদের সম্পৃক্ততা ছিল সবচেয়ে বড়।

        মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। আলোচনায় অংশ নেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামঅতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারযশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। সভা শেষে উপদেষ্টা যশোর কালেক্টরেট চত্বরে গণভোটের অনুকরণীয় ভোটিংয়ে অংশ নেন।

        এছাড়া একইদিন উপদেষ্টা সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

        উপদেষ্টা বলেনতরুণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে এবং নারীর নিরাপত্তা ও শিশুদের নিরাপদে বেড়ে ওঠার জন্য সুষ্ঠু নির্বাচন জরুরি। তিনি নির্বাচন কমিশনআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি ইতিবাচক ও আস্থাশীল নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..