× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

দেশের সবচেয়ে বড় মোটরগাড়ি প্রদর্শনীতে অংশ নিল বিক্রয় ডটকম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

হাবিবুর রহমানঃ  দেশের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক মানের মোটরযান শিল্পের প্রদর্শনী শুরু হচ্ছে আজ। এটি ২৫ মার্চ ২০১৭ পর্যন্ত চলবে। বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসিবি) অনুষ্ঠিত এই প্রদর্শনীটির আয়োজন করেছে সেমস (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড)। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস Bikroy, এই প্রদর্শনীর অনলাইন সহযোগী হিসেবে অংশ নিচ্ছে।

এই আয়োজনটি ক্রেতা এবং গাড়ি ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ, বিশেষ করে যারা ব্যবসায়িক কার্যক্রম অনলাইনে নিতে চাচ্ছেন তাদের জন্য। এই প্রদর্শনীতে তারা Bikroy-এর বুথ (A:18) থেকে নিবন্ধন করে Bikroy.com ওয়েসাইটে তাদের নিজস্ব অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। এছাড়াও আগ্রহী গাড়ি-প্রেমীরা পছন্দের মডেলের গাড়ি বা কোন গাড়ি সম্পর্কিত তথ্য Bikroy এর বুথ থেকে অনলাইনে পাবেন। ক্রেতা-বিক্রেতাদের জন্য Bikroy নিয়ে এসেছে  সবচেয়ে বেশি গাড়ির সংগ্রহ, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক গাড়ি এবং ন্যায্য দামের নিশ্চয়তা। বিভিন্ন ধরণের পণ্য এবং সেবার জন্য Bikroy বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস।

Bikroy-এর মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, “এই চমৎকার আয়োজনের অনলাইন সহযোগী হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই প্রদর্শনীর মাধ্যমে ক্রেতা-বিক্রেতা সবাই উন্নত প্রযুক্তি এবং অটোমোবাইল শিল্পের অগ্রগতিতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ধারণা পাবেন। ক্রয়-বিক্রয়ের জন্য বর্তমানে Bikroy-এ ৬০০০+ গাড়ি এবং ৫০০০+ বাইক রয়েছে। আমরা আশা করি বাংলাদেশের গাড়ি ও বাইক প্রেমী মানুষ আমাদের প্লাটফর্মের বিশাল সমাহার থেকে তাদের স্বপ্নের গাড়ি বা বাইকটি খুঁজে নিতে পারবেন।”

Bikroy সম্পর্কে

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস, Bikroy বাংলাদেশের যে কোন জায়গায় আপনার জন্য বেচাকেনা সহজ করে দেয়। Bikroy-এ এ্যাড পোস্ট করা সহজ, অ্যাকাউন্ট সাইন-আপ করা যায় বিনামূল্যে, এবং এ্যাডসমূহ কয়েক মিনিটের মধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট হয়ে যায়। Bikroy-এ রয়েছে নতুন এবং ব্যবহৃত জিনিসের এক বিশাল সংগ্রহ, যা আপনার প্রয়োজনীয় জিনিসটি খুঁজে পাওয়া সহজ করে দেয়। যানবাহন থেকে শুরু করে মোবাইল ফোন, বাসা, ল্যাপটপ, পোষা প্রাণী, Bikroy-এ আপনি সবসময় আপনার কাঙ্ক্ষিত ডিলটি পাবেন- এমনকি আপনি আপনার স্বপ্নের চাকরিটিও খুঁজে পাবেন। লাখেরও বেশি মাসিক ভিজিটর ও আগ্রহী ক্রেতা এবং কয়েক হাজারেরও অধিক সক্রিয় ডিলারকে সাথে নিয়ে Bikroy প্রকৃত পক্ষেই বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস।


এ ক্যটাগরির আরো খবর..