দেশের সফলতা তুলে ধরতে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

এদেশকে অতীতের মতো দারিদ্র্যক্লিষ্ট দেশ হিসেবে চিহ্নিত না করে দেশের সফলতাগুলো তুলে ধরার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী আজ ঢাকায় আর্মি স্টেডিয়ামে ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ বছরে এদেশের অভাবনীয় সাফল্য এবং বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও চারিত্রিক বৈশিষ্ট্য মুজিব শতবর্ষে সারা বিশ্বকে জানাতে হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের দারিদ্র্য অতি কম সময়ে কমানো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।

ড. মোমেন উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন বাঙালির অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর পরিবার ও জনগণের কাছ থেকে তাঁকে দূরে রাখতে অনেক বছর জেলে রাখা হয়েছিল। নতুন প্রজন্মের সকলের উচিত বঙ্গবন্ধুর মতো ত্যাগী ও দেশপ্রেমিক নেতা সম্পর্কে জানা এবং তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য গ্রহণ করা।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব শতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। এ সময় কেক কেটে ও বেলুন উড়িয়ে এক্সিম ব্যাংকের মুজিব শতবর্ষ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।