× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

পিআইডি

দেশের সকল ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন করেছে সরকার -পরিবেশমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
উন্নয়ন করেছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সকল ক্ষেত্রেই সমানভাবে উন্নয়ন করেছে। যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, সামাজিক নিরাপত্তা-সহ সকল ক্ষেত্রেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় কর্মরতদের বেতন বৃদ্ধি-সহ সমানভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ।

আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। এলক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়, সেজন্য বছরের শুরু হতেই বই প্রদান করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের প্রকৃত উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আখতারউজ-জামান, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..