× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

দেশের মঞ্চে প্রথমবারের মতো ‘টুয়েলভ অ্যাংগ্রি মেন ’

admin
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের মঞ্চে প্রথমবারের মতো মঞ্চায়ন করা হয়েছে রেগিনাল্ড রোউসের চিত্রনাট্যে বিশ্বসেরা সিনেমা ‘টুয়েলভ অ্যাংগ্রি মেন’। গত বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে ‘ওপেন স্পেস’ থিয়েটার দল প্রথমবারের মতো মঞ্চস্থ করে নাটকটি।

নাটকটির নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আরিফুর রহমান সুজন এবং প্রযোজনায় ছিলেন মাহজাবিন চৌধুরী তিশা। নাটকটির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন সুজন, রনি, মাহাদি, তানিম, এজাজ, দিপ, জিলান, আদনান, সীমান্ত, তারিক, শাকিল, ফাইরুজ ও অয়ন। প্রদর্শনীর প্রধান অতিথি ছিলেন মঞ্চসারথি আতাউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আবদুস সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সুদিপ চক্রবর্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শাহমান মৈশান।

রেগিনাল্ড রোউসের কালজয়ী ‘টুয়েলভ অ্যাংগ্রি মেন’ এমনই একটি নাটক, যা সর্বকালের সেরা কোর্টরুম ড্রামা হিসেবে বিবেচিত এবং সবার কাছে জনপ্রিয়।

এক ঘণ্টা ১০ মিনিটের এই নাটক প্রদর্শনের সময় দেখা যায়, একটি খুনের বিচারের চূড়ান্ত ফয়সালা হবে, তাই দর্শক হাততালি দিচ্ছেন না, এই ভেবে পাছে আবার না কোনো আলোচনা মিস হয়ে যায়! তথ্য এবং যুক্তির টানাপড়েনের মধ্য দিয়ে ১২ জন জুরি যখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোতে থাকেন, দর্শকও যেন ছায়া জুরি হয়ে আলোচনায় অংশগ্রহণ করছেন। পুরো সময় ছিল টানটান উত্তেজনা আর পিনপতন নীরবতা। যেন দর্শক নাটকের সঙ্গে মিশে গিয়েছেন কলাকুশলী হয়ে!

‘ওপেন স্পেস’ থিয়েটার দলের প্রথম প্রযোজনা ‘টুয়েলভ অ্যাংগ্রি মেন’। এই দল যাত্রা শুরু করেছে ২০১৭ সালে। নাটকের প্রতি ভালোবাসায় অনুপ্রাণিত তারুণ্যনির্ভর এই দলটি নতুন এবং চ্যালেঞ্জিং যেকোনো কিছু দর্শকের কাছে তুলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ। শিগগির দলটি এই নাটকের পরবর্তী প্রদর্শনী নিয়ে দর্শকের সামনে হাজির হবে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..