ইতিহাস সৃষ্টিকরে দেশের মাটিতে পা রাখল বিশ্বজয়ী টাইগারেরা

দি নিউজ ডেক্সঃ ইতিহাস সৃষ্টিকরে বাংলার স্বপ্ন সারথিরা আজ বিকেল ৫টার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

ইতিহাস সৃষ্টিকারীদের নিয়ে মাতামাতি হবে এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। সকাল থেকেই সাজ সাজ রব ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। যেন উৎসবের শহর। এ যাত্রায় রং ছড়িয়েছেন সমর্থকরা। দেশের ক্রিকেটকে যারা নিয়ে গেছেন গৌরবের শীর্ষে তাদের ছুঁয়ে দেখতে ভক্তদের আকুতি সীমাহীন। সকাল থেকেই তাই লাল সবুজের জার্সিতে বিসিবিতে জড়ো হতে থাকেন সমর্থকরা। বিশ্বকাপজয়ী যুবাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবেন বিসিবি সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিমানবন্দর থেকে বীর ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডে নেয়া হবে বিশেষ বাসে। টাইগারদের জন্য সকাল থেকে বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

শুরুতে ওয়াটার স্যালুটের কথা থাকলেও, আপাতত তা হচ্ছে না। বিমানবন্দরে কেক কাটার পর্ব শেষে তারা পাবেন ফুলেল সংবর্ধনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান উপস্থিত থেকে শুরু করবেন আনুষ্ঠানিকতা। ছাদ খোলা বাস তাদের নিয়ে যাবে মিরপুরে হোম অফ ক্রিকেটে। ইয়াং টাইগারদের এমন অর্জনে শিগগিরই প্রধানমত্রীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।