× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

পিআইডি

দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে টেশিস এবং ইডটকোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত  

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী

দেশের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল নেটওয়ার্ক পাওয়ার কম্পোনেন্টস-এর জন্য আধুনিক রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড এবং EDOTCO Bangladesh Limited-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন টেশিসের ব্যবস্থাপনা পরিচালক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং EDOTCO বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুনীল আইজ্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, টেশিস ও EDOTCO-এর মধ্যকার এ সমঝোতা স্মারক দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, এ রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বৃদ্ধি, আমদানি নির্ভরতা হ্রাস এবং দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে দেশেই ব্যাটারি সেল উৎপাদনের পথ সুগম হবে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নতুন প্রযুক্তিখাত গড়ে তুলতে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, এ সমঝোতা স্মারক সরকারের টেলিকম সাপোর্ট ইকোসিস্টেম আধুনিকায়নের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে। তিনি জানান, টেশিসের শিল্প সক্ষমতা ও EDOTCO-এর আন্তর্জাতিক প্রযুক্তিগত দক্ষতা একত্রে একটি টেকসই এবং পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলবে, যা শুধু টেলিযোগাযোগ খাত নয়, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর অন্যান্য শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টেশিস এবং EDOTCO-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..