দেশের জনগণের সামনে একটাই চ্যালেঞ্জ সরকারের পতন ঘটানো -খন্দকার মোশারফ হোসেন

দেশের জনগণের সামনে একটাই চ্যালেঞ্জ সরকারের পতন ঘটানো -খন্দকার মোশারফ হোসেন

বাংলাদেশ আজ ধ্বংসের কিনারায়, বিপর্যস্ত অবস্থায় চলে গেছে। অর্থনৈতিকভাবে দেশ বিশাল সংকটে। এই সংকটের নেপথ্যে রয়েছে সরকার। তাই জনগণের সামনে এখন চ্যালেঞ্জ যত দ্রুত সম্ভব এই সরকারের পতন ঘটানো এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মেশিনে নয় হাতে ভোট দেয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। আজ দুপুর ৩ টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সভাপতিত্ব দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, এ সরকার পরিবর্তনের কোন বিকল্প নেই। চলমান আন্দোলন সফল হলে বাংলাদেশ অন্ধকার থেকে আলোয় আসবে।

সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।