× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পিআইডি

দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন

বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বর্তমানে ক্ষমতায় থেকেই বেশ কিছু মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম মেশিন, ব্লাড ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব ফটো কর্নারসহ অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন যারা সমালোচনা করে বলেছিল, করোনায় দেশে কোটি কোটি মানুষ করোনায় অক্রান্ত হয়েও না খেয়ে মারা যাবে তাদের কথা ভুল প্রমাণিত করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি থেকে একটি সম্ভাবনাময়ী দেশে পরিণত করেছেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী।

বিকালে প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জস্হ দৌলা উচ্চ বিদ্যালয় মাঠে ‘চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এর উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..