দেশের উন্নয়ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে- স্থানীয় সরকার মন্ত্রী

দেশের উন্নয়ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে- স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নেতৃত্ব দিচ্ছেন বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামীদিনেও  প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ জামালপুরের  ইসলামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) আওতায় ‘উপজেলা পরিষদের ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম  মাল্টিপারপাস হল’ মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  দেশে  অসংখ্য রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করার কারণে দেশে অসংখ্য কলকারখানা স্থাপিত হয়েছে। তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এর মাধ্যমে দেশে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ভারতে সাথে স্থল সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান করেছেন। তিনি  ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করে বাংলাদেশকে সমুদ্র বিজয় উপহার দিয়েছেন। তিনি আরো বলেন, বিশ্ব ব্যাংক  ঋণ সুবিধা বাতিল করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু এবং তৎসংলগ্ন  বিশাল হাইওয়ে নির্মাণ করে বাংলাদেশকে স্বাবলম্বী জাতি হিসেবে বিশ্বের কাছে সুপরিচিত করেছেন। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণই শুধু নয় বিদেশেও খাদ্য রপ্তানি করছে। বড় বড় সেতু, মেট্রো রেল, টানেল নির্মাণ করছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতায়  ধর্ম  প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশে ২০৪১ নয়, বরং ২০৩১ সালেই উন্নত দেশে উন্নীত হবে।

প্রতিমন্ত্রী বলেন, যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত ইসলামপুর উপজেলার জনগণের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যার বিশেষ দৃষ্টি রয়েছে। চরাঞ্চলের পণ্য উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ সহজ করার জন্য তিনি সেতু ও বাঁধ নির্মাণ করে দিয়েছেন।  প্রধানমন্ত্রীর বদান্যতায়  এ অঞ্চলের অসংখ্য রাস্তা, ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান ও ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়েছে। এর ফলে এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নত হয়েছে।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন বেগম হোসনে আরা এমপি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।