দেশের উন্নয়নে সামগ্রিক পরিকল্পনা করুন -পরিকল্পনাবিদদের স্থানীয় সরকার মন্ত্রী

মানুষের জীবনযাপনের মান এবং দেশের উন্নয়নে সামগ্রিক পরিকল্পনা করা দরকার। উন্নত দেশে ১০০ বছরের মহাপরিকল্পনা করা হয়। বাংলাদেশেও দীর্ঘমেয়াদি ১০০ বছরের জাতীয় পরিকল্পনা করতে হবে।বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকসই নগর ও বসতি গড়তে পরিকল্পনা’ শীর্ষক নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এবং পরিকল্পনাবিদদের জাতীয় কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ প্লানার্স প্রথমবারের মতো নগর ও অঞ্চল পরিকল্পনার ওপর দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন তহবিল, সেভ দ্য চিলড্রেন ও ব্র্যাক। মোঃ তাজুল ইসলাম বলেন, শুধু রাস্তা-ঘাট, ট্রাফিক সিগনাল, ভূমি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এসব বিষয়ে পরিকল্পনা করলে সুষ্ঠু পরিকল্পনা হবে না।

মানুষের জীবনযাপনে যেসব চাহিদা যেমন- শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও পার্ক, রাস্তা-ঘাটসহ সার্বিক বিষয়ে পরিকল্পনা করতে হবে। যেন নাগরিকরা সকল সুযোগ-সুবিধা খুব সহজে ভোগ করতে পারে। পরিকল্পনাবিদদের উদ্দেশে তিনি বলেন, পূর্বাচল একটা নতুন সিটি। কোন এলাকায় কি কি স্থাপনা হবে এবং মানুষ কিভাবে সুযোগ-সুবিধা ভোগ করবে সেটা নিয়ে চিন্তা করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।