দেশের উন্নয়নে সাধারণ মানুষ গাড়িতে চড়তে পারেনা

রাজিব শর্মা, চট্টগ্রামঃ বিগত ৫ই জানুয়ারী হতে দীর্ঘদিন আমরা মাঠে ছিলামনা। তাই বলে মাঠ ছেড়ে যায়নি। আমরা আবারো জনগনের দরজায় ফিরে এসেছি কর্নফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে”। “ভোট দিয়ে ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না,যেখানেই দখল করার চেষ্টা করা হবে,সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে ধানের শীষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে”।

” সারা দেশে এমন উন্নয়ন আর দেখেনি কোনদিন। উন্নয়নে সাধারন মানুষ আজ গাড়িতে চড়তে পারেনা। উন্নয়নের জোয়ারে ঢাকা শহর আজ পানিতে থৈ থৈ এমন উন্নয়ন জনগণ চায় না,পরিবর্তন চায়”।

কর্ণফুলী উপজেলা  পরিষদ নির্বাচনে  বিএনপির  নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে  চট্রগ্রাম দক্ষিন জেলা হতে তিনবারের নির্বাচিত জনপ্রিয় সাবেক সাংসদ সরোওয়ার জামাল নিজাম  এসব কথা বলেন।

৬ আগষ্ট রোববার  বিকাল ৫টায় বড়উঠোন ও জুলধা  ইউনিয়নের মাঝখানে ফকিরন্নিহাট এলাকার স্থানীয় বিএনপির উদ্যোগে এ পথসভায় আয়োজন করা হয়।

এতে  সভাপতিত্ব করেন কর্নফুলী থানার সভাপতি এহসান খান।

এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন চট্রগ্রাম দক্ষিন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী আব্বাস, দক্ষিন জেলা বিএনপির সাংঘটনিক সম্পাদক এসএম মামুন মিয়া, বিএনপির সিনিয়র সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম. মঈন উদ্দিন, বড়উঠোন ইউনিয়ন  বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারন সম্পাদক নয়ন,জুলধা ইউনিয়নের সভাপতি আব্বাস,সাধারন সম্পাদক আব্দুল কাদের, কর্নফুলী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী এড: এসএম ফোরকান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ওসমান,মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিরজান চৌধুরী শামীমা, যুবদল নেতা এসএম কালা মিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।