দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই -এলজিআরডি মন্ত্রী

আবু নাসের হুসাইন, ফরিদপুর: স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ভূল জায়গায় ভোট দিলে দেশ পিছিয়ে যাবে। দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে হলে আবারো বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দিতে হবে। দেশের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই।

শুক্রবার বিকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে শহর আওয়ামী লীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেনে, জাতীর জনক স্বপ্ন দেখতেন ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ।তার কন্যা শেখ হাসিনা সেই লক্ষকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি সন্ত্রাসী রাজনীতি বিশ্বাস করে বিধায়, ফরিদপুরে তাদের শাসনামলে কেউ রাতে বের হতে পারেনি, অথচ আজ শহরবাসী নির্বিগ্নে গভীর রাত পর্যন্ত চলা ফেরা করতে পারছে।

শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি এএইচ এম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর পপ্রেসক্লাবের সসভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী জীবন দেবনাথ, ফরিদপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান ।

এই জনসভায় প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপির বিভিন্ন কমিটির ত্রিশজন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।