× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

দেশের উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে দলের মনোনিত প্রার্থীদের নির্বাচিত করতে হবে

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

শরিফ, শার্শা (যশোর) প্রতিনিধিঃ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেছেন আওয়ামীলীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন। আর যদি কেউ দলীয় মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে এই সংগঠনের ক্ষতি করার চেষ্ঠা করে তবে তাকে  ছাড় দেওয়া হবে না।

বঙ্গবন্ধুর সোনার বাংলা  গড়তে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীদেরকে বিজয়ী করেতে হবে। তাহলে দেশ ও জাতি এগিয়ে যাবে। তাই আসুন সকলে মিলে দেশের উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে দলের মনোনিত প্রার্থীদের নির্বাচিত করি।

শনিবার বিকালে চালিতাবাড়িয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..